1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

অর্থ আত্মসাতের অভিযোগে কুষ্টিয়ায় ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড

মোঃ কামরুজ্জামান , কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ১২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগ এক ব্যাংক কর্মকর্তার বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক আশরাফুল ইসলামের আদালত এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- দৌলতপুর উপজেলার তারাগুনিয়া কৈপাল গ্রামের বাংলাদেশ কৃষি ব্যাংক মুখ্য আঞ্চলিক কার্যালয় কুষ্টিয়াতে ব্যাংক পরিদর্শক পদে চাকরিরত (বর্তমান বরখাস্ত) মো: হাফিজুর রহমান (৫৫)।মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৭ সেপ্টেম্বর হতে ২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি সময়কালে বাংলাদেশ কৃষি ব্যাংক দৌলতপুর উপজেলার ডাংমরকা শাখায় কর্মরত থাকাবস্থায় ভুয়া নাম ঠিকানার ব্যক্তির নামে ঋণ ফাইল তৈরি করে টাকা আত্মসাত করেন ব্যাংক পরিদর্শক মো: হাফিজুর রহমান। এমন অভিযোগ পেয়ে ২০১৬ সালের ২২ নভেম্বর, সমন্বিত দুর্নীতি দমন কমিশন দুদক কুষ্টিয়া কার্যালয়ের তৎকালীন উপ-পরিচালক আব্দুল গাফফার বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। মামলা নং ১৯।

মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ৪ জুন আসামির বিরুদ্ধে সাড়ে ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রাথমিক সত্যতার ভিত্তিতে ৪০৯/৪৭৭(ক) পেনাল কোড এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ এনে আদালতে চার্জশিট দেন দুদকে ওই কর্মকর্তা।জেলা ও দায়রা জজ বিশেষ আদালতে সমন্বিত দুর্নীতি দমন কমিশন দুদক কুষ্টিয়ার কৌশুলী এডভোকেট আল-মুজাহিদ হোসেন জানান, আসামি হাফিজুর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাতে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে তিনটি ধারায় যথাক্রমে পাঁ বছর, তিন বছর এবং পাঁচ বছর করে বিনাশ্রম কারাদণ্ডসহ ১০ লাখ টাকা অর্থদণ্ড বা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e