শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

আদমদীঘিতে মা-বাবার সঙ্গে অভিমানে এক ভ্যানচালকের আত্মহত্যা

হেদায়তুল,নয়ন (বগুড়া) আদমদীঘিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ১৬৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘিতে বিষাক্ত গ্যাসট্যাবলেট সেবনে রানা (২২) নামের এক ভ্যানচালক আত্মহত্যা করেছেন।  রানা উপজেলার শিয়ালশন গ্রামের স্বপন আলীর ছেলে। রানা পরিবারে স্ত্রীসহ ছয় মাস বয়সের এক সন্তান রেখে জীবনের মায়া ত্যাগ করে চলে গেল পরপারে।

স্থানীয়রা জানায়, গত কয়েক দিন ধরে মা-বাবার সঙ্গে মান অভিমান চলছিল। এমন কি গত শনিবারে সকাল থেকে সন্ধা পর্যন্ত অন্যের বাড়িতে কাজ করেছে অনাহারে। অথচ কি এমন ঘটল ? যে গত রবিবার সন্ধা (৭ ঘটিকায়) ভ্যানচালক রানা নিজ বাড়ীতে বিষাক্ত গ্যাসট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়ল। এর পর পরিবারের লোকজন তাকে উপজেলা হাসপাতালে নেয়। সেখানে অবস্থা অবনতি হলে তাকে বগুড়া শজিমেক হাসপালে নিলে সেখানে মারা যায়।

এঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e