1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

আদমদীঘির সান্তাহারে পুলিশের অভিযানে আটক-১

হেদায়তুল,নয়ন (বগুড়া) আদমদীঘিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৯১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ১২ পিস অ্যাম্পুলসহ ফিরোজ হোসেন (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেন পুলিশ।আটককৃত ফিরোজ হোসেন উপজেলার সান্তাহার পৌর শহরের আদর্শ পাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে।

জানাযায়,গত শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সান্তাহার পৌরসভার মাইক্রো স্ট্যান্ডের সামনে অভিযান চালিয়ে ফিরোজ হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে ১২ পিস অ্যাম্পুল উদ্ধার করা হয়।  এ ব্যাপারে ওই রাতেই আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আদমদীঘি থানা ওসি জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামীকে আজ রোববার সকালে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e