রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

আলহাজ্ব মো. আবদুল করিম সরদার’র মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

শেখ মো. কামাল উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে



কসবা পৌরসভার আড়াইবাড়ী পশ্চিমপাড়া নিবাসী, কসবা মোসলেমগঞ্জ নতুন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, দি কসবা কো-অপারেটিভ কর্পোরেশন এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আবদুল করিম সরদার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া এতিমখানা কার্যকরী কমিটির সদস্য এনং আড়াইনাড়ী প্রবাসী কল্যাণ সমিতির সিনিয়র উপদেষ্টা ছিলেন। আলহাজ্ব মো. আবদুল করিম সরদার ২৪ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় হঠাৎ বুক ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে চিকিৎসা সেবা দেয়া হয়। অতঃপর ক্রমান্বয়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। রাত সাড়ে দশটার দিকে তিনি ইহকালের মায়া-মমতা ত্যাগ করে অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজনকে কাঁদিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০। শনিবার বাদ যোহর আড়াইবাড়ী দরবার শরীফ জামে মসজিদ প্রাঙ্গণে পীরজাদা হাফেজ শাফাকাত মো. গোলাম সোবহানী সাঈদীর ইমামতিতে তাঁর নামাযে জানাযা শেষে আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসা সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি গভীর শোক প্রকাশ করে জানাযায় উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন। এছাড়াও বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e