1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

করোনা সংক্রমণ নিয়ে মারা গেলেন হেনা আক্তার

মোঃ শরীফুল ইসলাম, কসবা (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি, ০৪/০৮/২০২১
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ১০২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

আজ বুধবার (৪ আগস্ট) ভোর সাড়ে ৪টায় কসবা পৌর এলাকা শাহপুর গ্রামের হেনা আক্তার (৬৫) ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা সংক্রমণ নিয়ে মারা যান (ইন্নালিল্লাহি …. রাজিউন)। হেনা আক্তার কসবা উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহŸায়ক কাজী আজহারুল ইসলামের বড় ভাবি ও কসবা পৌর এলাকা শাহপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজী মো. মহসিন মিয়ার স্ত্রী। তিনি মৃত্যুকালে ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে আইনমন্ত্রী আনিসুল হক এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। আজ বাদ আছর শাহপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e