শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

কসবায় দুই কেজি গাঁজা ও মোটরসাইকেলসহ গ্রেফতার এক

দুরন্ত খবর ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

কসবা উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারের জীবন মার্কেটের সামনে পাকা রাস্তা থেকে গত বুধবার ২ কেজি গাঁজা ও মোটারসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন (পিপিএম) এর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে মোঃ বিল্লাল হোসেন (২৭) কে গ্রেফতার করেছে। গাঁজা বহনকারী একটি মোটরসাইকেলও আটক করা হয়েছে।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন সত্যতা শিকার করে বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কসবা থেকে মাদক নির্মূল করাই আমার বর্তমান লক্ষ্য।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e