1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় কমেছে মৃত্যু : শনাক্তের হার ২২.৯৩

মোঃ কামরুজ্জামান ,কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ১১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে


কুষ্টিয়ায় করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে। গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে আরো তিনজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০ শয্যার করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ১৮৯ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৫৫ জন। এছাড়া ৩৪ জন উপসর্গ নিয়ে।

নতুন ৩৭৫ জনের নমুনা পরীক্ষা করে ৮৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬২ জনে। নতুন ৮৬ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৭৩ জন।

ডিসি কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২২ দশমিক ৯৩ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ৮৬ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৩৩ জন, দৌলতপুরের ৬ জন, কুমারখালীর ৮ জন, ভেড়ামারার ১৪ জন, মিরপুরের ২০ জন ও খোকসা উপজেলার ৫ জন রয়েছেন

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e