1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

কুষ্টিয়ায় ১৫০টি মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায়

মোঃ কামরুজ্জামান, কুষ্টিয়া
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ১১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুষ্টিয়াতে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরুত্ব বজায় রেখে প্রায়  ১৫০ টি মসজিদে ঈদুল আযহার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জামাতে নামাজ অনুষ্টিত হয়েছে।


সকাল সাড়ে ৭ টায় কুষ্টিয়া কেন্দ্রীয় বড় মসজিদে ঈদুল আযহার প্রথম জামাত  অনুষ্টিত হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবির মানুষ অংশগ্রহন করেন। নামাজ শেষে করোনা মহামারি থেকে বাংলাদেশসহ বিশ বাসীকে মুক্তি দানে মহান আল্লাহপাকের দরবারে বিশেষ দোয়া চেয়ে মোনাজাত করা হয়। এ ছাড়াও দৌলতপুর, মিরপুর, কুমারখালী, খোকসাসহ কুষ্টিয়ার ৬টি উপজেলায় পৃথক পৃথক ভাবে ঈদুল আযহার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফায় নামাজ অনুষ্টিত হয়েছে। নামাজ শেষে মুসুল্লীরারা পশু কোরবানীতে অংশ গ্রহন করে।    

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e