রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ৫৭

মোঃ কামরুজ্জামান ,কুলসিত জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ১১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে


গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার (১৫ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (১৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০ শয্যার করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ১৮৭ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৪২ জন এবং ৪৫ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

এদিকে নতুন ২৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮২ জনে। নতুন ৫৭ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৩৯ জন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৯ দশমিক ৭৯ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ৫৭ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৪৬ জন,  কুমারখালীর তিনজন, মিরপুরের দুইজন এবং খোকসা উপজেলার ছয়জন রয়েছেন।

এখন পর্যন্ত জেলায় ৯৪ হাজার ২১৭ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৮৯ হাজার ২০ জনের। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৫৩০ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৯৫ জন ও হোম আইসোলেশনে আছেন ২ হাজার ৩৩৫ জন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e