1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে বার্ষিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মোঃ কামরুজ্জামান ,কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ১১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে


মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাসিক কল্যাণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম। জেলা পুলিশের সার্বিক কল্যাণে অফিসার ফোর্সের আবেদন নিবেদন শ্রবণ, এবং উক্ত আবেদনের উপর তাৎক্ষনিক কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদানসহ বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য, রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ খায়রুল আলম।


পুলিশ সুপার অফিসার ফোর্সদের উদ্দেশ্যে শৃংখলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, গোপনীয়তা রক্ষা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা, জনসাধারণের সহিত উত্তম ব্যবহার, সরকারী মালামাল যথাযথভাবে রক্ষনাবেক্ষন ও সঠিক ব্যবহার নিশ্চিতসহ মাদক, দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত দেশ গঠনে পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন। একই সাথে সকলকে মানবিক পুলিশ হতে হবে এবং প্রত্যেকের উপর অর্পিত দায়িত্ব ঈমানী দায়িত্ব মনে করে যথাযথভাবে সঠিক সময়ে পালনের মাধ্যমে জনগণের শতভাগ কল্যাণ নিশ্চিত করতে হবে। কুষ্টিয়া জেলার সকল পুলিশ একই পরিবারের সদস্য। জরুরী মূহুর্তে সবাই কাঁধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। এছাড়াও ইতোপূর্বে অত্র জেলা হইতে অবসর গ্রহণে যাওয়া বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যদের হাতে পুলিশ সুপার মহোদয় সম্মাননা স্মারক  ও উপহার সামগ্রী প্রদান করেন।  


এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ),  মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, কুষ্টিয়া, সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও -১  পুলিশ হাসপাতালের প্রতিনিধি, আর ও আইসহ জেলা পুলিশের অফিসার ও ফোর্সগণ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e