1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

দৌলতপুরে বন্যার পানিতে ডুবে প্রাণ হারালো দুই শিশু

দৌলতপুরে বন্যার পানিতে ডুবে প্রাণ হারালো দুই শিশু
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ১০৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ কামরুজ্জামান ,  কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।

কুষ্টিয়ার দৌলতপুরে বন্যার পানিতে ডুবে সিয়াম (৭) ও ঝুমা আক্তার (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ আগস্ট) দুপুরে দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের দক্ষিণ খারিজারথাক গ্রামে বাড়ির পাশের জলাশয়ে ডুবে তাদের মৃত্যু হয়।
নিহত শিশু সিয়াম উপজেলার চিলমারী ইউনিয়নের দক্ষিণ খারিজারথাক গ্রামের ছিদ্দিক মোল্লার ছেলে ও ঝুমা আক্তার মনি একই এলাকার জমাদারের মেয়ে।
হায়দারের চর এলাকার টুটুল বিশ্বাস বলেন, আমাদের এলাকায় চারিদিকে এখন পানি আর পানি। বাড়ির পাশেই এ দুই শিশু ডুবে মারা যায়।
চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমেদ জানান, পদ্মা নদীর পানি বেড়ে বন্যার সৃষ্টি হওয়ায় আমার ইউনিয়নের চিলমারীর চরান্চলে বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। বুধবার দুপুরের দিকে বাড়ির পাশের জলাশয়ে পড়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e