1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

১৭ জনের নামে মামলা, ছাত্রলীগ সভাপতি বহিষ্কার

মিজানুর রহমান অপু, পটুয়াখালী
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ১৪৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে



পটুয়াখালীর কলাপাড়ায় মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম (২২) কে কুপিয়ে হাতের কব্জি কর্তনের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে ওই ইউনিয়নের তেগাছিয়া বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ছাত্রলীগ নেতা খলিল, নোমান ও নয়ন। এ ঘটনায় রাকিবের মা রাহিমা বেগম বাদী হয়ে তরিকুল ইসলামকে প্রধান আসামী করে কলাপাড়া থানায় ১৭ জনের নামে একটি মামলা দায়ের করেছেন। এদিকে এ ঘটনায় গতকাল কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলামকে বহিষ্কার করা হয়।গত বুধবার রাত নয়টার দিকে রাকিবুল তেগাছিয়া বাজার থেকে নিজ বাড়িতে যাওয়ার সময় তাকে এলোপাথারী কুপিয়ে ডান হাতের কব্জি কেটে ফেলে দুর্বত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল সেবাচিমে প্রেরন করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e