1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীর জরিমানা

হেদায়তুল,নয়ন (বগুড়া)আদমদীঘিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ১০৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে


করোনাভাইরাস সংক্রমন ও লকডাউন অমান্য করে দোকান খোলা ,হোটেলে মূল্য তালিকা না টাঙ্গানো সহ স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে মাস্ক না পড়ে ঘোরাফেরার অপরাধে ৩ব্যবসায়ী ও এক পথচারীকে ভ্রাম্যমান আদালত জরিমানা করেছে। গতকাল সোমবার বিকেলে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করেন।
জানা যায়, ভ্রাম্যমান আদালতের টিম নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে চলমান লকডাউনে গতকাল সোমবার বিকেলে উপজেলার সদর বাজারে অভিযান চালিয়ে চলমান লকডাউন অমান্য করে দোকান খোলার অপরাধে মোহন্তস্টোর এর সত্বাধীকারী হরেন মোহন্তের ৫শ টাকা,নিরবস্টোরের সত্বাধীকারী কাশিনাথে মোহন্তের ৫শ টাকা, হোটেলে খাবারের মূল্য তালিকা না টাঙ্গানোর অপরাধে মজুন হোটেলে মালিকের ১হাজার টাকা ও মাস্ক পরিধান না করে ঘোরাফেরার অপরাধে বিশিয়া গ্রামের সাব্বির হোসেনের ২শ টাকা জরিমানা আদায় করেন। এসময় সকল নাগরিককে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ ও মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e