রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

ইবিতে পরিসংখ্যান বিভাগে নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ

মো.কামরুজ্জামান
  • প্রকাশের সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ১১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সোমবার ৪ অক্টোবর পরিসংখ্যান বিভাগে নতুন সভাপতি হিসাবে আগামী তিন বছরের জন্য দায়িত্ব গ্রহণ করলেন সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক প্রফেসর ড. কামাল উদ্দিন, প্রক্টর প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মন, প্রফেসর ড. মিজানুর রহমান ও ড. আনিসুর রহমান প্রমুখ। উল্লেখ্য যে, নতুন সভাপতি সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান, ড. সাজ্জাদ হোসেন এর স্থলাভিষিক্ত হলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e