1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

রাজারহাটে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

এনামুল হক বিপ্লব রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ১২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে


 
 কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিল্লাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র ঈদ-ই-মিল্লাদুন্নবী (সাঃ) উদযাপনে উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন রাজারহাট থানা অফিসার ইনচার্জ রাজু সরকার, ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম সাবু, রাজারহাট উপজেলা মসজিদের খতিব মাওলানা আখলাক হোসেন সহ অন্যান্য ওলামায়ে কেরাম, এসময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন মসজিদের পেশ ইমাম গণ। পরিশেষে পবিত্র ঈদ-ই-মিল্লাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে দেশ ও জাতীর কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, উপজেলা মসজিদের খতিব মাওলানা আখলাক হোসেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e