1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

বুড়ির হাটে বন্যার্তদের মাঝে উপজেলা চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

এনামুল হক(বিপ্লব) রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ১১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 বৃহস্পতিবার দুপুরে রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের বন্যা কবলিত শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল,১কেজি চিনি,১কেজি ডাল ও ১/২লিটার তেল।ভারী বৃষ্টির ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদ সীমার ৭০সেঃমিঃ উপর প্রবাহিত হতে থাকলে চরাঞ্চলের ও নিম্নাঞ্চলের কয়েক হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়ে।তাদের খোজ খবর নিতে বৃহস্পতিবার দুপুরে নৌকায় করে ত্রাণ বিতরণ করেন।এসময় তার সাথে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আশিকুর মন্ডল সাবু,ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান রবিন্দ্রনাথ কর্মকার,রাজারহাট মডেল প্রেসক্লাবের সহ সভাপতি জাকারিয়া খান বিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e