রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

কসবায় ক্ষুদ্র ঋণ জাগরণী সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥
  • প্রকাশের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ১০৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে


‘বঙ্গবন্ধুর ক্ষুদ্র ঋণ, ঘোচায় দৈন্য আনে সুদিন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার মুজিব শতবর্ষ উপলক্ষে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বঙ্গবন্ধু কর্তৃক প্রবর্তিত সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রম ১৪-২১ ডিসেম্বর ২০২১ জাগরণী সপ্তাহ উদযাপন উপলক্ষে সেমিনার ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমাজসেবা উপপরিচালক মো. আবদুল কাইয়ুম, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফা মাহমুদ সারোয়ার, পৌর মেয়র মো. গোলাম হাক্কানী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজু আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন স্থানীয় পত্রিকা অপরাধ পত্রের সম্পাদক খ.ম হারুনুর রশীদ ঢালী, সাংবাদিক মো. অলিউল্লাহ সরকার অতুল, নেপাল চন্দ্র সাহাসহ শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে দূরারোগ্য ব্যধীতে আক্রান্ত ১৫ জন ব্যক্তিকে ৫০ হাজার টাকার চেক এবং ১৫ জন প্রতিবন্ধি ব্যক্তিকে ১টি করে ১৫টি হুইল চেয়ার বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e