1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম এন এইচ স্পোটার্স আয়োজিত ব্যাডমিন্টন টুনামেন্ট ২০২২ সম্পন্ন

মোহাম্মদ উল্লাহ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

২১ ফেব্রুয়ারী চট্টগ্রামে হালিশহর জি ব্লক ন্যাশনাল হাউজিং মাঠে এন এইচ স্পোটার্স আয়োজিত ব্যাডমিন্টন টুনামেন্ট এর (এ ও বি) গ্রুপ্র এর ফাইনাল ম্যাচ সম্পন্ন হয়েছে। ম্যাচ পরিচালনায় ছিলেন জোবায়ের পারভেজ ও দেলোয়ার হোসেন।

এ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করেন মোহাম্মদ উল্লাহ ও জসিম বনাম রঞ্জু ও জামাল। বিজয়ী হয়েছেন মোহাম্মদ উল্লাহ ও জসিম উদ্দিন। রানার্সআপ হয়েছেন রঞ্জু ও জামাল। বি গ্রুপ্রে প্রতিদ্বন্দ্বিতা করেন সাইফুল ও রাশেদ বনাম রাসেল ও জহিরুল বিজয়ী হয়েছেন রাসেল ও জহিরুল। রানার্সআপ হয়েছেন সাইফুল ও রাশেদ। এ ও বি উভয় গ্রুপ্রের রানার্সআপ ও চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করা হয় এবং অংশগ্রহনকারী সকল খেলোয়াড়দের ক্রেস্ট বিতরন করা হয়। ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন এইচ স্পোটার্স এর আহ্বায়ক লুৎফর রহমান, সদস্য সচিব মোহাম্মদ আলী, ন্যাশনাল হাউজিং সোসাইটি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সামসুল আলম সাধারন সম্পাদক আব্দুল হালিম, জাগো ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী মো: শিশির, সদস্য নাছিরউদ্দিন ছোটন, কালান্তর প্রকাশক সৈয়দ মাঈনুল ইসলাম মঈন, ইউরো গ্যাস লিমিটেড এর ডিভিশনাল ম্যানেজার মোর্শেদ মারুফ, নেক্সজেন ফার্নিচার এর সিও আবদুল কাদের মজুমদার। স্পন্সর করেন কালান্তর২৪.কম, ইউরো গ্যাস এল পি জি, মোহাম্মদউল্লাহ এন্ড ব্রাদার্স, পাবনা ট্রেডিং লিঃ, বোস্টন এন্টারপ্রাইজ, নেক্সজেন ফার্নিচার, মজুমদার গ্রুপ অব কোম্পানি।


এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e