1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

কসবায় এক ভারতীয় নাগরিক আটক

কসবা (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৯৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

কসবা উপজেলার বায়েক ইউনিয়নের সীমান্তবর্তী মাদলা এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে গরু চুরি করার সময় হাফেজ মিয়া (২০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে স্থানীয় লোকজন। খবর পেয়ে কসবা থানা পুলিশ তাকে হাজতে নিয়ে আসে।
আটক হওয়া হাফেজ মিয়া ভারতের ত্রিপুরা রাজ্যের কৈয়াডেফা গ্রামের রহিম মিয়ার ছেলে। তাকে কসবা থানা হাজতে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলার মাদলা সীমান্ত দিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন হাফেজ মিয়া (২০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করে পুলিশে খবর দেয়।
বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বলেন, হাফেজ মিয়া অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে এ দেশের কিছু লোকজনের সহযোগীতায় গরু চুরি করে ভারতে নিয়ে যায়। গরু চুরি করার সময় লোকজন তাকে হাতে-নাতে আটক করেছে। পরে পুলিশে সোর্পদ করা হয়েছে।
কসবা থানার উপপরিদর্শক (এস.আই ) মো. আনিসুজ্জামান ঘটনার সত্যতা শিকার করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e