1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন

কুয়েতে বাংলাদেশে প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি সহ গুরুত্বপূর্ণ পদে ব্রাহ্মণবাড়িয়ার চারজন

কুয়েত প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাব দ্বি বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে শুক্রবার সুয়েখ প্রেসক্লাবের অফিসে। গণতান্ত্রিকভাবে সদস্যরা আগামী দুই বছরের জন্য তাদের নতুন নেতৃত্ব নির্বাচত করেন। এতে সভাপতি, যুগ্ম সম্পাদক এবং প্রচার সম্পাদক তিনটি গুরুত্বপূর্ণ পদেই ব্রাহ্মণবাড়িয়ার চার কৃতি সন্তান নির্বাচিত হন। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুয়েত প্রবাসী সাংবাদিক নেতা মঈন উদ্দিন সরকার সুমন তিনি বিভিন্ন সময়ে দেশ বিদেশের বিভিন্ন মিডিয়াতে কাজ করে কুয়েতে বেশ পরিচিতি লাভ করেছেন। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া সংগঠনেও তাঁর রয়েছে বিশেষ অবদান। মঈন সুমন বর্তমানে সময় টিভির কুয়েত প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ হেবজু মিয়া। তার বাড়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলায়। তিনি অল্প সময়ে খুব পরিচিতি লাভ করেছেন এই পেশায়। বর্তমানে যমুনা টিভির কুয়েত প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন মহসিন পারভেস। তার বাড়ীও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলায়। তিনি সাংবাদিকতার পাশাপাশি স্যোসাল মিডিয়ায় বিভিন্ন সময়ে প্রবাসীদের প্রয়োজনীয় বার্তা ও তথ্য দিয়ে বেশ সুনাম কুড়িয়েছেণ। বর্তমানে ডিবিসি টিভির কুয়েত প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। অন্যদিকে নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর খান পলাশ । তার বাড়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে। তিনিও কুয়েতে ক্রীড়া জগতে বেশ সুপরিচিত। ক্রিকেট অঙ্গনে দীর্ঘদিন বেশ সুনামের সাথে নিজের অবস্থান ধরে রেখেছেন। তিনি বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েত এর সভাপতি। সম্প্রতি নিউজ২৪ টিভির কুয়েত প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন। ১৫ সেপ্টেম্বর শুক্রবার সুয়েখ প্রেসক্লাবের অফিসে গণতান্ত্রিকভাবে সদস্যরা আগামী দুই বছরের জন্য তাদের নতুন নেতৃত্ব নির্বাচত করেন। নির্বাচন কেন্দ্র উদ্বোধন করেন সাদ সালেম আল রশিদি- আসমা গভর্নর -পৌরসভার মুদির। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে ভোট। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার জাহাঙ্গীর খান পলাশ বিজয়ীদের নাম ঘোষণা করেন।এতে সভাপতি পদে সময় টিভির কুয়েত প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমন এবং সাধারণ সম্পাদক পদে বাংলা টিভির প্রতিনিধি আ হ জুবেদ নির্বাচিত হন । এছাড়া সহ-সভাপতিঃ মোঃ জালাল উদ্দিন- আর টিভি, সহ-সভাপতিঃ আল আমিন রানা – মাই টিভি, যুগ্ম সাধারণ সম্পাদকঃ মোঃ হেবজু মিয়া- যমুনা টিভি, সাংগঠনিক সম্পাদকঃ সাদেক রিপন – ৭১ টিভি, প্রচার সম্পাদকঃ মহসিন পারভেস – ডিবিসি টিভি, মহিলা বিষয়ক সম্পাদকঃ নাসরিন আকতার মৌসুমী –জয়যাত্রা সহ আরো কিছু পদ নিয়ে কমিটির আংশিক ঘোষণা করা হয়। প্রেসক্লাবের সভাপতি মঈন সুমন বলেন কুয়েতে প্রায় ২ লক্ষ ৮০ হাজার প্রবাসীর বসবাস করেন। প্রবাসী বাংলাদেশিদের নানা অসংগতি সমস্যা ও সম্ভাবনা কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসতেছে বাংলাদেশ প্রেসক্লাব,কুয়েত এর সংবাদকর্মীরা। তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার কথা ব্যক্ত করেন। নির্বাচন কমিশনার জাহাঙ্গির খান পলাশ বলেন কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাবের সংবাদ কর্মীরা যেভাবে গণতান্ত্রিকভাবে সুষ্ঠু ধারায় স্বতঃস্ফূর্তভাবে ভোটের মাধ্যমে তাদের নেতৃবৃন্দ নির্বাচিত করেছেন আমি এই দায়িত্ব পালন করতে পেরে নিজেকে ধন্য মনে করি। এই নির্বাচন প্রক্রিয়া কুয়েতের মাটিতে একটি ইতিহাস হয়ে থাকবে। এটি একটি শিক্ষনীয় বিষয় যা সুষ্ঠু ধারায় গণতান্ত্রিকভাবে কিভাবে নির্বাচন করা যায় তারই একটি প্রতিফলন বলে মনে করেন সংশ্লিষ্টরা। ছবির ক্যাপশনঃ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মঈন সুমন কে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন ছবিতে বা দিক থেকে ডিবিসি টিভির মহসিন পারভেস, প্রেসক্লাবের সভাপতি মঈন সুমন, নিউজ২৪ টিভির জাহাঙ্গীর পলাশ, যমুনা টিভির হেবজু মিয়া।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e