মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয়ের প্রায় চার দশকের প্রধান শিক্ষক, কসবা উপজেলার সাবেক স্কাউট কমিশনার এবং উপজেলা শিক্ষক সমিতির প্রথম নির্বাচিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, প্রয়াত আবদুল মোত্তালিব মাস্টার এর ২৭তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ২০ সেপ্টেম্বর ২০২৬। ১৯৯৯ সালের ২০ সেপ্টেম্বর তিনি ইহকাল ত্যাগ করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের সদস্যগণ সকলের কাছে দোয়া চেয়েছেন।