1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন

পটুয়াখালীর গলাচিপার হেলাল নামের এক মাদক ব্যবসায়ী ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার

মিজানুর রহমান অপু পটুয়াখালী
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ১৪৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

পটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী এমদাদুল হক হেলাল (৫০) গ্রেফতার। 
১১ জুলাই রাত ৯:৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে পটুয়াখালী গলাচিপার উলানিয়া রতনদীর পাকা সড়কের উপরে মাদকদ্রব্য বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে এমদাদুল হক হেলালকে দেহ তল্লাশি করে (৫০) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি গলাচিপার উলানিয়ার আবদুর রব হাওলাদারের পুত্র এমদাদুল হক হেলাল আরো জানা যায় তিনি বিভিন্ন সময় বিভিন্ন পন্থায় মাদকদ্রব্য ব্যবসা করে আসছে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানা যায়।

পটুয়াখালী ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান খান জানায়, এমদাদুল হক হেলাল বিভিন্ন পন্থায় বিভিন্ন সময় ইয়াবা ব্যবসা করে আসছে গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থেকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় তিনি আরও জনান এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে, ডিবি পুলিশ বাদী হয়ে পটুয়াখালী গলাচিপা থানায় আসামি স্থানান্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e