1. admin@durontokhobor.com : admin : Md Oliullah Sarker Autol
  2. durontodesk@gmail.com : SK Md. Kamal Uddin : SK Md. Kamal Uddin
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

কুষ্টিয়ায় করোনাতে মৃত্যু ৭ নতুন আক্রান্ত ৩৭

মোঃ কামরুজ্জামান, কুষ্টিয়া
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ১১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুষ্টিয়ায় তুলনামূলক করোনায় শনাক্তের সংখ্যা কমলেও কমছে না মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন করোনা ও ৩ জনের করোনার উপসর্গ ছিল।

শুক্রবার (৩০ জুলাই) শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার (৩১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে এদের মৃত্যু হয়েছে। এছাড়াও ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার গত দিনের চেয়ে কমে ২৮ শতাংশ হয়েছে। এই সময়ে সুস্থ হয়েছেন ২৪৩ জন করোনা রোগী।

হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন জানান, কুষ্টিয়া করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালের ২শ’ বেডে করোনা ও এর উপসর্গ নিয়ে এখন ভর্তি আছে ২২৪ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ১৭৭ জন। বাকীরা করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন। ৭০ শতাংশ রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে।

গত ৭ দিনেই কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ৭২ জনের মৃত্যু হয়েছে এবং ১ হাজার ২৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত শুধু করোনা আক্রান্ত ৫৫২ জনের মৃত্যু হলো।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-d802cf3c37440ece5a0e