দীর্ঘ ১০ বছর পর গত রোববার কসবা উপজেলা ও পৌর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে।

মোঃ সিরাজুল হক ইমুকে সভাপতি ও শিমুল মিয়াকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যের উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি গঠন করেন। অপর দিকে এনামুল হক আপেলকে সভাপতি ও জুয়েল আহমেদকে সাধারণ সম্পাদক করে পৌর ছাত্রদলে কমিটি গঠন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন ও সদস্য সচিব সমির চক্রবর্তীর যৌথ স্বাক্ষরে আংশিক কমিটি ঘোষণা করেন এবং ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেন।